চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে সাতটি ঘর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:১০

চট্টগ্রাম অফিস

নগরীর চান্দগাঁও এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে সাতটি ঘর পুড়ে গেছে। রবিবার দিবাগত রাতে পূর্ব মোহরার আব্দুর রশিদ কেরানির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কালুরঘাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কালুরঘাট ফায়ার সার্ভিস সূত্র জানায়, সিলিন্ডারের গ্যাস লাইন লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। রান্নার সময় চুলা জ্বালাতে গেলে ঐ গ্যাসের কারণে ঘরে আগুন লেগে যায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।