নওগাঁয় বিভিন্ন দাবিতে সিএনজি মালিক-শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:১১

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে জেলা বেবিট্যাক্সি, টেম্পো, অটোরিকশা ও সিএনজি মালিক-শ্রমিক যৌথ পরিষদ। সোমবার বেলা ১১টায় তারা শহরের বালুডাঙা বাসস্ট্যান্ডসংলগ্ন আদালতের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। এ সময় জেলা বেবিট্যাক্সি, টেম্পো, অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক উজ্জামান আশিক, মালিক সমিতির সভাপতি বাচ্চু সরদার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বদলগাছী মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, জেলার বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী সিএনজি ঘণ্টার পর ঘণ্টা আটকে হয়রানি করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক হারুন অর রশীদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।