মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সোমবার ভোরে শিশু ও নারীসহ ছয় জনকে আটক করেছে বিজিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৫৮ বিজিবির অধীনস্ত শ্যামকুড় বিওপির টহল দল খুলনার ফুলতলা থানার দামোদর গ্রামের কল্লোল ঘোষ, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মৌসুমি বেগম, কিশোরগঞ্জের মোহাম্মদপুর সদর থানার বন্যা খাতুন, নড়াইলের কালিয়া থানার খোড়লিয়া গ্রামের নার্গিস বেগম ও তাদের শিশুপুত্র বিশাদ (৭) এবং ময়মনসিংহের ভালুকা সদর থানার সীমা খাতুনকে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। সোমবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়।
