করিমগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:১২

কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কিরাটন উত্তর বিলপাড়া গ্রামের ধানখেতে অজ্ঞাত যুবকের লাশ পাওয়া যায়। গতকাল সোমবার সকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। করিমগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, লাশের পরনে প্যান্ট ও চেক শার্ট ছিল। গলায় দুটি গামছা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।