গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে এক নারী পোশাকশ্রমিক ও এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল পৃথক দুটি স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারী পোশাকশ্রমিক স্মরনী আক্তার সিরাজগঞ্জের কাজীপুর থানার রশিদপুর গ্রামের নায়েব আলীর মেয়ে। তিনি কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপর লাশটি কোনাবাড়ী আমবাগ পশ্চিমপাড়া এলাকার ঝুট ব্যবসায়ী এরশাদের। তিনি টাঙ্গাইলের নাগরপুর থানার চরবাররা গ্রামের সোমবাদ আলীর ছেলে। এরশাদ একই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
