অবশেষে করোনার এন্টিজেনভিত্তিক র্যাপিড টেস্টের অনুমোদন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২

কয়েক মাস আমলাতান্ত্রিক জটিলতার পরে অবশেষে কোভিড-১৯-এর জন্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে এন্টিজেনভিত্তিক র্যাপিড টেস্টিংয়ের অনুমতি দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে এ অনুমতি দেওয়া হয়েছে।

সারা দেশে এন্টিজেন টেস্টের চাহিদার পরিপ্রেক্ষিতে অতি স্বল্প সময়ে কোভিড-১৯ শনাক্তকরণের জন্য মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনা এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে দেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাব এবং সব স্বাস্থ্য ইনস্টিটিউটে এন্টিজেনভিত্তিক টেস্ট চালুর অনুমতি দেওয়া হয়েছে।

গত ৫ জুলাই এন্টিজেনভিত্তিক র্যাপিড টেস্টের অনুমোদন দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়াও করোনা ভাইরাস সম্পর্কিত জাতীয় পরামর্শক কমিটিও এই এন্টিজেনভিত্তিক র্যাপিড টেস্টের অনুমোদন দেওয়ার ব্যাপারে সুপারিশ জানিয়েছিল।