ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দি দিলেন ঢাবির সেই ছাত্রী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২

ধর্ষণের মামলায় সাক্ষ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ছাত্রী। নগরীর ক্যান্টনমেন্ট থানায় করা ঐ মামলায় ঐ ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোসাম্মত্ কামরুন্নাহার। এরপর মজনুর আইনজীবী রবিউল ইসলাম তাকে জেরা করেন। এরপর আদালত আগামী ২৩ সেপ্টেম্বর এই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে দেন।

সাক্ষ্যগ্রহণের সময় গতকাল আসামি মজনুকেও আদালতে হাজির করা হয়। রবিবার ভুক্তভোগী ছাত্রীর বাবার সাক্ষ্যের মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ নিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষে ২১ সাক্ষীর মধ্যে দুজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। গত ২৬ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার একমাত্র আসা?মি মজনুর বিচার শুরু হয়েছে।