ভারতে একদিনে লক্ষাধিক করোনা রোগী সুস্থ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৫

ভারতে গত ২৪ ঘণ্টায় এক লাখ এক হাজার ৪৬৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে দেশটিতে সুস্থ রোগীর সংখ্যা প্রায় ৪৫ লাখ দাঁড়ালো। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। 

পরিসংখ্যানে আরো বলা হয়েছে, গত একদিনে দেশটিতে নতুন করে আরো ৭৫ হাজার ৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৫ লাখ ৬২ হাজার  ছাড়ালো।

এছাড়া ভারতে করোনায় আরো মারা গেছে এক হাজার ৫৩ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৯৩৫ জন।

করোনায় দেশটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই শনাক্ত রোগী  ১২ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৩৩ হাজারের বেশি মানুষ। 

এরপরেই অবস্থান অন্ধ্রপ্রদেশ , তামিল নাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লির। এনডিটিভি। 

ইত্তেফাক/এসআর