অষ্টম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৪

অর্ফাত আরা চৌধুরী, ইংরেজি বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’ এর প্রধান কাজ। ]’/এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এবং জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে। তাই তোমরা বই দেখে প্রশ্ন তৈরি কর ও বই দেখেই উত্তর লিখে পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়: [email protected]

৪১. পরিফেরা পর্বের প্রাণীদের কোথায় পাওয়া যায়?

উ:পৃথিবীর সর্বত্রই।

৪২. কোন পর্বের প্রাণীদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক?

উ:পরিফেরা।

৪৩. কোন পর্বের প্রাণীরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে?

উ:পরিফেরা।

৪৪. কোন পর্বের প্রাণীরা সরলতম বহুকোষী?

উ:পরিফেরা।

৪৫. কোন প্রাণীর দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?

উ:স্পঞ্জিলা।

৪৬. পরিফেরা পর্বের প্রাণীরা কীভাবে অক্সিজেন ও খাদ্যবস্তু গ্রহণ করে?

উ:ছিদ্রপথ দিয়ে।

৪৭. কোন পর্বের প্রাণীদের পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না?

উ:পরিফেরা।

৪৮. Scypha কোন পর্বের প্রাণী?

উ:পরিফেরা।

৪৯. নিডারিয়া পর্বের আদি নাম কী?

উ:সিলেন্টারেটা।

৫০. কোন পর্বের প্রাণী বিচিত্র বর্ণ ও আকার-আকৃতির হয়?

উ:নিডারিয়া।

৫১. এককভাবে বা কলোনি গঠন করে বাস করে কোন পর্বের প্রাণীরা?

উ: নিডারিয়া।

৫২. কোন প্রাণীর ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রাখে?

উ: Hydra,  Obelia

৫৩. কাদের দেহ ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত?

উ:নিডারিয়া পর্বের প্রাণীদের।

৫৪. নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের বাইরের দিকের স্তরটির নাম কী?

উ:এক্টোডার্ম।

৫৫. নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের ভিতরের দিকের স্তরটির নাম কী?

উ:এন্ডোডার্ম। 

৫৬. নিডারিয়ার দেহ গহ্বরকে কী বলে?

উ:সিলেন্টেরন।

৫৭. সিলেন্টেরনের কাজ কী?

উ:পরিপাক ও সংবহনে অংশ নেয়া।

৫৮. নিডোব্লাস্ট কোথায় থাকে?

উ:এক্টোডার্মে।

৫৯. নিডোব্লাস্টের কাজ কী?

উ:শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি।

৬০. কোন পর্বের প্রাণীদের বহু প্রজাতি  বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী?

উ:প্লাটিহেলমিনথেস ।