এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫

বাংলা

রক্তে আমার

অনাদি অস্থি

সুপ্রিয় বন্ধুরা, যেকোনো সময় তোমাদের পরীক্ষা হতে পারে। তাই যা পড়েছ তা অনুশীলনের মধ্যে রাখো।

৩১। ‘গণমানবের কবি’ বলতে কবি দিলওয়ার কোন বিষয়টি প্রকাশ করতে চেয়েছেন?

ক) নিজের পরিচয় জানাতে                        

খ) সাধারণ মানুষের কবি

গ) সকল ধরনের অবলম্বন                         

ঘ) শ্রমিক মানুষের কবি

৩২। কবি দিলওয়ারের কবিতার মূল বিষয় হলো—

i. মাটি   ii. মানুষ       iii. দেশ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

৩৩। কবি দিলওয়ারের সাহিত্য

সাধনার স্বীকৃতিস্বরূপ পুরস্কার হলো—

i. বাংলা একাডেমি পুরস্কার                        

ii. স্বাধীনতা পুরস্কার iii. একুশে পদক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

৩৪। ‘মারণ বেলা’ শব্দের অর্থ হলো—

i. হননকাল ii. বিনাশকাল

iii. জনমকাল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:

‘বাংলার মাটি হলো উর্বর মাটি। মাটিতে সোনার ফসল ফলে। দেশের নদীতে সোনার মতো পলি পড়ে। তাই সাহিত্যিকরা বারবার ফিরে গিয়েছেন তাদের রসদ ঝুলানোর জন্য নদীর কাছে, মাঠের কাছে, সবুজের কাছে।’

৩৫। উপরিউক্ত উদ্দীপকের ভাববস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার প্রথম অংশের মিল রয়েছে?

ক) আমি কিংবদন্তির কথা বলছি                  

খ) সেই অস্ত্র

গ) নূরলদীনের কথা মনে পড়ে যায়

ঘ) রক্তে আমার অনাদি অস্থি                      

৩৬। উদ্দীপকের আলোকে উপরিউক্ত কবিতার তাত্পর্য লুকায়িত রয়েছে—

i. বাঙালির নদী বন্দনা                               ii. প্রকৃতির সৌন্দর্য

iii. কবির প্রত্যয়দৃপ্ত অনুভূতি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও:

‘আজ বাঙালি জাতি তার শোককে শক্তিতে রূপান্তরিত করেছে। তারা তাদের শক্তিকে দিনদিন আরও পরিণত ও শক্তিশালী করছে। তার ফলে বিদেশি কুচক্রদের পক্ষে কঠিন হচ্ছে তাদেরকে প্রতিরোধ করা।’

৩৭। উপরিউক্ত উদ্দীপকের সাথে ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার কোন বিষয়ে মিল রয়েছে?

ক) প্রতিবাদ             খ) প্রতিরোধ

গ) অবস্থান পরিবর্তন  ঘ) সাহসী জাতি

৩৮। উদ্দীপকের আলোকে উক্ত বিষয়ে ফুটে উঠে—

i. নদীমাতৃক বাংলার বন্দনা                        

ii. জীবনের সংগ্রাম

iii. বাঙালি জাতিসত্তার ইতিহাস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:

‘সুধীর দত্ত একজন নামকরা শিল্পী। তিনি তার শিল্প মনের রংতুলিতে গড়ে তোলেন তার শিল্পকর্ম। তার শিল্পকর্ম তাকে প্রদান করেছে গণমানুষের শিল্পী বলে। তার শিল্পের মূল বিষয়বস্তু মাটি ও মানুষ।’

৩৯। উদ্দীপকের শিল্পীর সাথে তোমার পঠিত কোন কবির মিল রয়েছে?

ক) সৈয়দ শামসুল হক

খ) দিলওয়ার

গ) আহসান হাবীব                                     ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ

উত্তর:৩১.খ, ৩২.ঘ, ৩৩.খ, ৩৪.ক, ৩৫.ঘ, ৩৬.ঘ, ৩৭.ঘ, ৩৮.ঘ, ৩৯.খ