স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
১. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল ভালোবাসি
রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটা গোলাপ
গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি;
আমি তাঁর কথা বলতে এসেছি।
ক. সেদিনের সব স্মৃতি মুছে দিতে কে উদ্যত হয়েছে? ১
খ. কবি শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে রেখে যাচ্ছেন কেন? ২
গ. উদ্দীপকের স্থানটির সাথে ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় বর্ণিত শিশুপার্কের বৈসাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের স্থানটির ফুল কবিকে অনুরোধ করলেও ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় তা অনুপস্থিত বিশ্লেষণ কর। ৪
ক. সেদিনের সব স্মৃতি মুছে দিতে কালো হাত উদ্যত হয়েছে।
খ. কবি ভবিষ্যত্ প্রজন্মকে অতীত ইতিহাস সম্পর্কে জানানোর জন্যই শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে রেখে যাচ্ছেন।
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় শ্রেষ্ঠ বিকেলের গল্প বলতে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৭ই মার্চের ভাষণ প্রদানের দিনটিকে বোঝানো হয়েছে। কবি চেয়েছেন এ দিনটির স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে চির অম্লান থাকুক। তাই তিনি আগামী দিনের শিশুদের জানানোর উদ্দেশ্যে সেদিনের সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে রেখে যাচ্ছেন।
গ. উদ্দীপকের স্থানটির সাথে ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় বর্ণিত শিশুপার্কের বৈসাদৃশ্য হলো স্থান দুটি সাজানোর দিক থেকে। ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের কবিতায় যে শিশুপার্কের বর্ণনা দেওয়া হয়েছে তাতে দেখা যায় পার্কটি সজ্জাহীন এবং বিবর্ণ কিন্তু উদ্দীপকে বর্ণিত রেসকোর্স ময়দান গোলাপ দ্বারা সজ্জিত। উদ্দীপকে বর্ণিত রেসকোর্সকে দেখা যায় গোলাপ ফুলে সুশোভিত হিসেবে কবি সেই সব গোলাপের একটা গোলাপের অনুরোধ রাখতে কবিতায় শেখ মুজিবের কথা বলতে এসেছেন। এখানের রেসকোর্স ময়দান কবিতায় বর্ণিত শিশুপার্কের মতো বিবর্ণ ও শ্রীহীন নয়। ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’, কবিতায় শিশুপার্কের যে বর্ণনা পাওয়া যায় সেটি তার অতীত অবস্থা। এ পার্কটি বৃক্ষে ফুলে শোভিত কোনো উদ্যান ছিল না। এখন পার্কটিকে সুসজ্জিত করা হয়েছে বেঞ্চ, বৃক্ষ এবং ফুলের বাগান দিয়ে কিন্তু পূর্বে শিশুপার্কটি ছিল বিবর্ণ ও শ্রীহীন। কবিতার শিশুপার্ক শোভিত উদ্যান না হলেও উদ্দীপকে বর্ণিত রেসকোর্সকে ফুলে ফুলে সুশোভিত হতে দেখা যায়। এদিক থেকেই উদ্দীপকের স্থানটির সাথে ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় বর্ণিত শিশুপার্কের বৈসাদৃশ্য বিদ্যমান।
ঘ. উদ্দীপকে বর্ণিত রেসকোর্সের গোলাপ কবিকে শেখ মুজিবের কথা লিখতে অনুরোধ করলেও ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় এমনটা দেখা যায় না। ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় কবি স্বেচ্ছায় কবিরূপী মহান নেতার কথা বর্ণনা করেছেন। কবিতায় গোলাপের অনুরোধে কোনো কিছু করা হয়নি। উদ্দীপকে এখানে রেসকোর্স পার কবি এখানে একটি গোলাপের অনুরোধকে প্রাধান্য দিয়েছেন এবং কবিতায় লিখেছেন শেখ মুজিবের কথা। এখানে কবির ইচ্ছার প্রকাশ ঘটেছে অনুরোধের মাধ্যমে। আবার, ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘কবি’ এবং তাঁর কালজয়ী ভাষণকে ‘কবিতা’ হিসেবে উল্লেখ করেছেন। এ কবিতায় কবি কারও অনুরোধ রাখতে নয়, বরং স্বেচ্ছা প্রণোদিতভাবেই নেতার কথা বলেছেন। শ্রেষ্ঠ বিকেলের গল্প রচনা করে সকলকে জানিয়েছেন জনসমুদ্রের উত্তাল জোয়ারের কথা-যার সৃষ্টি হয়েছিল কবি তথা নেতার আগমনকে ঘিরে। কিন্তু উদ্দীপকে যে অনুরোধের কথা বলা হয়েছে কবিতায় তা অনুপস্থিত। তাই সার্বিক দিক বিবেচনা শেষে বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ও সঠিক।
