ইন্দো আমেরিকান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড সিনেমাতে ‘মায়া’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৪

মাসুদ পথিক পরিচালিত ‘মায়া:দ্য লস্ট মাদার’ বিভিন্ন উত্সবে জিতে নিয়েছে পুরস্কার।

এবার সিনেমাটি ‘ইন্দো আমেরিকান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ওয়ার্ল্ড সিনেমা’ উত্সবে যাচ্ছে। আগামী ১৭ থেকে ২৭ নভেম্বর অনলাইনেই অনুষ্ঠিত হবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। এর অংশ হিসেবে অ্যামাজন ফায়ার টিভিতে প্রদর্শিত হবে ‘মায়া: দ্য লস্ট মাদার’। এর আগে মায়া ১৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশ নিয়েছে ও বেশকিছু পুরস্কার জিতেছে। চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ পথিক। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, মুমতাজ সরকার, দেবাশীষ কায়সার, ঝুনা চৌধুরী, আসলাম সানী প্রমুখ।