ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৯

ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফরমে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) অনুমোদিত হয়। কোম্পানির চেয়ারম্যান আজিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির প্রতিনিধি পরিচালক মো. জামিরুল ইসলাম, দোস্ত মোহাম্মদ, মো. রফিকুর রহমান এবং রাকিবুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক রেশাদ ইমাম এবং ব্যবস্থাপনা পরিচালক এস, এম, ইন্তেখাব আলম সভায় উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি