স্বাধীনতার পর ঢাকার লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের স্ট্রাইকার নওশের। সেই কৃতী ফুটবলার সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে সোমবার রাতে ইন্তেকাল করেন। স্বাধীন বাংলা ফুটবল দলের এই খেলোয়াড়ের মরদেহ গতকাল সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জানাজা শেষে মুন্সীগঞ্জ হয়ে চাঁদপুরের মতলবে নিজ গ্রামে নেওয়া হয়। সেখানে চিরনিদ্রায় শায়িত হওয়ার আগে গার্ড অব অনার দেওয়া হয় নওশেরকে। তার মৃত্যুতে শোক জানিয়ে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, ‘উনি আমার বড় হলেও ৭১ এর বন্ধুত্বটা নষ্ট হয়নি। আমি মনে করি আমার একটা ভাই চলে গেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনি লোক পাঠিয়ে সব সময় খোঁজ রেখেছিলেন।’
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী শেখ শহীদুল ইসলাম।
