দায়িত্ব নিয়েই বৈঠকে কাবাডির নতুন সভাপতি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৬

র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির স্থলাভিষিক্ত হলেন। গতকাল বিকালে সভাও করেছেন নতুন সভাপতি মামুন। কাবাডির উন্নয়নে কথা বলতে তিনি বলেন, ‘শুধু ফেডারেশনের উদ্যোগেই সর্বোচ্চ সফলতা পাওয়া যাবে না, সকলের সহযোগিতা প্রয়োজন। আশা করি দেশের কাবাডিকে এগিয়ে নিতে সবাই আমাদের পাশে থাকবেন।’