শব্দ রসায়ন

উজবুক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:২১

আহাম্মক। মূর্খ। বোকা। আনাড়ি। অশিক্ষিত

মধ্যযুগে মুসলমান শাসনামলে বাংলায় উজবেকিস্থান থেকে যে সব ভাড়াটে সৈনিক এসেছিল—তাদেরই নাম ছিল উজবক বা উজবেক এবং এই উজবক বা উজবেকরাই বাঙালিদের কাছে উজবুক হয়ে দাঁড়ায় এবং পরে বাঙালিদের মধ্যেও উজবুক দেখা দিতে শুরু করে।

এদের দৈহিক শক্তির খ্যাতি ছিল, কিন্তু মানসিক উত্কর্ষের খ্যাতি ছিল না। সেই থেকে মানসিক উত্কর্ষহীন ব্যক্তি অর্থে বাংলায় উজবুক কথাটি চালু হতে থাকে। এর অর্থ দাঁড়ায় দৈহিক শক্তিসর্বস্ব ব্যক্তি এবং তা থেকে একেবারে বোকা লোক বা আহাম্মক।

সূত্র : বাংলা শব্দের উত্স অভিধান/ফরহাদ খান