পাঁচবিবিতে ১০ টাকা কেজির ৩০ বস্তা চাল জব্দ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

পাঁচবিবির চাঁনপাড়া এলাকা থেকে সোমবার রাতে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ কর্মসূচির ৩০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল কার্ডধারীদের কাছ থেকে কিনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে মজুত করে রাতের আঁধারে পাচারের সময় উপজেলার চাঁনপাড়া থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চালগুলো জব্দ করে।  ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেন জানান, সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল কেনাবেচা করছে বলে প্রাথমিকভাবে ঐ ব্যবসায়ী স্বীকার করায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। চালগুলো পরবর্তী সময়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।