কমলগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

কমলগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযানে মঙ্গলবার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের তিনটি প্রতিষ্ঠান থেকে ঐ জরিমানা আদায় করা হয়। এর সত্যতা নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।