মদনে বালু ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

মদনে অবৈধ বালু পরিবহনের দায়ে ব্যবসায়ী আজহার মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। সোমবার সন্ধ্যায় উপজেলার মগড়া নদীর শহিদ আব্দুল কদ্দুছ সেতুর পাশে অভিযান পরিচালনার সময় এ জরিমানা করা হয়। বালু ব্যবসায়ী কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জিলু মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, অভিযান পরিচালনা করার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আজহার মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।