লালপুরে ১৫ হাজার কেজি ভেজাল গুড় জব্দ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণাদি জব্দ করা হয়েছে। একই সঙ্গে কারখানা মালিক মোস্তাক আহম্মেদকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার জানান, ডিলার সেলিম রেজাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।