চট্টগ্রাম নগরীর বন্দর উত্তর আবাসিক এলাকায় মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩০০ অবৈধ দোকানপাট, স্থাপনা উচ্ছেদ করে বন্দরের প্রায় তিন একর জায়গা উদ্ধার করা হয়। সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অথরাইজড অফিসার গৌতম বাড়ৈ এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উচ্ছেদ চালানো হয়। অভিযানকালে বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
