গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁওয়ে মঙ্গলবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রেলওয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে।
গফরগাঁও রেওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া জানান, নিহত যুবক টোকাই হতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
