ফেনসিডিলসহ গ্রেফতার ১

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

বরিশালে ২৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকালে র্যাব-৮-এর সদর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

র্যাব জানায়, সোমবার নগরীর নতুন বাজারের ডায়মন্ড গলিতে অভিযান চালিয়ে হারুন অর রশিদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ঐ ফেনসিডিল, মাদক বিক্রির ২ লাখ ৮৫ হাজার ৯৫৫ টাকা এবং ভারতীয় ১৫ হাজার রুপি উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল সিপিএসসির ডিএডি আল-মামুন শিকদার বাদী হয়ে বিশেষক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।