কুমিল্লায় অস্ত্র ও মাদক জব্দ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

কুমিল্লায় একটি বিদেশি রিভলভার (ইউএস), এক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জেলার আদর্শ উপজেলার কেরানীনগর ও ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মঙ্গলবার ভোর রাতে আদর্শ সদর উপজেলার সীমান্ত পিলার ২০৮২/৬-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ৫৩ বোতল ফেনসিডিল, ৩৫ বোতল মদ জব্দ করা হয়।

কুমিল্লা কোটবাড়ী ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি জানান, পিস্তল, গুলি ও জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা। এগুলো কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।