নগরীর হালিশহর ও ডবলমুরিং এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহূত একটি মিনি ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়। মঙ্গলবার নগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখা থেকে বিষয়টি জানানো হয়।
আটককৃত নুর মোহাম্মদ, সাইফুল ইসলাম ও মো. নোমানকে হালিশহর থানার ঈদগা কাঁচা রাস্তার মোড় এলাকা থেকে ৭ হাজার ৫০০ পিস এবং আব্দুল শুক্কুর ও ফরিদুর রহমানকে ডবলমুরিং থানার আসকারাবাদ ল্যাবরেটরি গলি এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
