আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে রাইস মিল ভস্মীভূত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

আগৈলঝাড়ায় সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে একটি রাইসমিল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মিলমালিক আব্দুল লতিফ হাওলাদার জানান, রাজিহার গ্রামে তার ‘ভাই ভাই’ নামের রাইসমিলে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মিলের সর্বত্র ছড়িয়ে পড়ে। বিদ্যুত্ সরবরাহ বন্ধ করলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে মিলঘরে থাকা ৭০০ মণ ধান, ২০০ মণ চাল, তিনটি ভ্যান, বাক্সে থাকা মূল্যবান দলিল ও কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়।