গৌরীপুরে মঙ্গলবার মত্স্য রক্ষা ও সংরক্ষণে মাছের বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বেশ কয়েকটি দোকানে ২৩ সেন্টিমিটারের ছোট কার্প জাতীয় মাছ রাখাসহ বিভিন্ন অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ রাহাতের নেতৃত্বে উপজেলার গাজীপুর, ডৌহাখলা মাছের আড়ত ও মাছের খাদ্যের দোকানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মোজাম্মেল হোসেন ভুঁইয়া ও গৌরীপুর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
