প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৩

দৈনিক ইত্তেফাকের ১৪ আগস্ট সংখ্যায় প্রকাশিত ‘নয়া কৌশলে মানব পাচার’—শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইনসের বাংলাদেশের অফলাইন জিএসএ রিদম টুরস অ্যান্ড ট্রাভেল লি.। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোহাগ হোসেন স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, এই প্রতিবেদনে তার কোম্পানির ভাবমূর্তি নষ্ট হয়েছে। তার প্রতিষ্ঠান ইথিওপিয়া এয়ারলাইনসের মাধ্যমে লিবিয়া যাওয়ার কোনো টিকিট বিক্রি করেনি বলে তিনি জানান। তার প্রতিষ্ঠান মানব পাচারের সঙ্গে জড়িত নয় বলেও তিনি দাবি করেন।