ক্যাপশন নিউজ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫১

ম্যালওয়্যার দিয়ে বিভিন্ন দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মোবাইল সিকিউরিটি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিকিউর-ডি এবং বাজফিড নিউজের অনুসন্ধানে কয়েকটি চীনা ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে—এমন প্রমাণ পাওয়ার কথা দাবি করা হচ্ছে। টেকনো এমন ম্যালওয়্যার দিয়ে দরিদ্র দেশগুলোর ব্যবহারকারীদের অর্থ হাতিয়ে নিচ্ছে কিনা—এমন প্রশ্ন করলে ট্র্যানশানের এক মুখপাত্র বাজফিড নিউজকে বলেছেন, তাঁরাও দুটি ম্যালওয়্যারের অস্তিত্ব টেকনো ডাব্লিউ২ হ্যান্ডসেটে পেয়েছেন। তবে ট্র্যানশান এমন ম্যালওয়্যার ইনস্টল করেনি দাবি করে তিনি জানিয়েছেন, এটি তৃতীয় পক্ষের কারো কাজ হতে পারে। ওই মুখপাত্র দাবি করেন, তাঁরা সব সময় গ্রাহকদের ডাটা সুরক্ষার জন্য কাজ করেন। তাই এমন কাজ তাঁরা করতেই পারেন না।