রোমার সাজা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:০৭

ভেরোনার বিপক্ষে ম্যাচে আমাদু জিয়াওয়াহাকে খেলিয়েছিল এ এস রোমা। আসর শুরুর আগে দলটি সিনিয়র খেলোয়াড়দের যে তালিকা দিয়েছিল সেখানে নেই গিনির এই মিডফিল্ডারের নাম। শনিবারের ম্যাচটা গোল শূন্য ড্র হয়। সেই ম্যাচে ৩-০ গোলে হারের শাস্তি দেওয়া হয়েছে রোমাকে। জিয়াওয়াহাকে রাখা হয়েছিল ক্লাবটির অনূর্ধ্ব-২২ দলে। অবশ্য গত জুলাইয়ে ২৩ বছর পূর্ণ করা এই খেলোয়াড় এখন বয়সভিত্তিক এই দলেও খেলার উপযুক্ত নন। তবে, রোমার দাবি তাদের এই ভুলটি একেবারেই অনিচ্ছাকৃত। আর এর বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।