প্রবাসী অধ্যুষিত সিলেটে বহু প্রত্যাশিত ই-পাসপোর্ট সেবা পুরোদমে চালু হয়েছে। সিলেট পাসপোর্ট অফিসের অতিরিক্ত পরিচালক নূরুল হুদা জানান, বুধবার পর্যন্ত ১৫০টি আবেদন জমা নেওয়া হয়েছে। তিনি জানান, অনেকেই এখানে এসে স্বাস্থ্যবিধি মানতে চান না। তবে তারা চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি মানিয়ে সেবা দিতে। উল্লেখ্য, গত ১৫ জুন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমদ সিলেটের আলমপুরস্থ বিভাগীয় অফিসে ফিতা কেটে সিলেটে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন। করোনার কারণে এর কার্যক্রম এতদিন বন্ধ ছিল।
