ময়মনসিংহের ত্রিশাল-পোড়াবাড়ী-আছিম সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। প্রায় ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। চলতি বর্ষায় সড়কটিতে পানি জমে অবস্থা আরো নাজুক হয়েছে। বাধ্য হয়েই এ সড়ক দিয়েই চলতে হচ্ছে দশটি গ্রামের মানুষদের। স্থানীয়রা জানান, ত্রিশাল-পোড়াবাড়ী-আছিম সড়কের সাড়ে ছয় কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শেষ হয়েছে বছর খানেক আগে। সংস্কার কাজ শেষ হওয়ার বছর ঘুরতে না ঘুরতেই তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।
