অনুমোদনহীন চিকিত্সার যন্ত্রপাতি বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

রংপুরে অনুমোদনহীন চিকিত্সার যন্ত্রপাতি বিক্রির দায়ে পাঁচটি সার্জিক্যাল ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঔষধ প্রশাসন থেকে আমদানিকারক বা ব্যবসায়ীরা কোনো অনুমোদন না নেওয়ায় এই জরিমানা করা হয়। মঙ্গলবার বিকালে নগরীর ধাপ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে উত্তরা, তাহের, ঢাকা, রংপুর ও আকিব সার্জিক্যালকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।