ডোমারে তৃতীয় শ্রেণির স্কুল ছাত্র ইয়াছিন আলীর (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। ইয়াছিন উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী গ্রামের মাঝাপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে।
মা রুমি বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঘরের ভিতরে দেখি ইয়াছিন গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস টাঙানো অবস্থায় ঝুলে আছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।
