বজ্রপাত সম্পর্কে জনসচেতনতা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৭

আমাদের ঋতু ছয়টি হলেও শীত এবং বর্ষা প্রধান ঋতু হিসেবে পরিচিত। প্রতি বছর বর্ষা মৌসুমে একাধিক প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। বজ্রপাত হলো অন্যতম। বৃষ্টি নামার সঙ্গে অনেক সময় বজ্রপাতও হয়। বজ্রপাতের সময় করণীয় কী এ সম্পর্কিত জ্ঞান না থাকায় প্রতি বছর  অনেক মানুষ মারা যায়। শুধু মানুষ নয়, পশুপাখি ও গাছপালাও মরে। তাই বজ্রপাত থেকে রক্ষা পেতে বজ্রপাত সহনশীল তালগাছ লাগানো, লাইটনিং এরেস্টার স্থাপনসহ বজ্রপাতের সময় কী কী করণীয়—এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিকল্প নেই।

মামুন বিন হাসমত

আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া