ক্যাপশন নিউজ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে ঘণ্টা বাজিয়ে গতকাল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের লেনদেন কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ, ডিএসইর এমডি কাজী সানাউল হক প্রমুখ

 

০০০

 

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং প্রিমাডলারের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদিত হয়। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ এবং প্রিমাডলার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মুনাওয়ার উদ্দীন চুক্তিতে স্বাক্ষর করেন