আইপিওতে আসতে ২৬ বিমা কোম্পানিকে ছাড়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য ২৬টি বিমা কোম্পানি ন্যূনতম অর্থ উত্তোলেনের ক্ষেত্রে ছাড় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।

তিনি জানান, ফিক্সড প্রাইস ম্যাথডে বা ১০ টাকা অভিহিত মূল্য আইপিওতে শেয়ার ছেড়ে কমপক্ষে ৩০ কোটি টাকা উত্তোলনের বাধ্যবাধকতা রয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আবেদনের ক্ষেত্রে অতালিকাভুক্ত ২৬ বিমা কোম্পানিকে এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

এই ২৬ বিমা কোম্পানি ফিক্সড প্রাইস ম্যাথডে আইপিওতে সর্বনিম্ন ১৫ কোটি টাকা উত্তোলন করতে পারবে। এ বিষয়ে শিগিগর বিএসইসি একটি নোটিফিকেশন জারি করবে বলে জানান মোহাম্মদ রেজাউল করিম।