আপনার রাশিফল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০

২৪ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ৬ সফর ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা : ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শুক্র। আপনার শুভ সংখ্যা : ৬। শুভ বার : শুক্র। শুভ রত্ন : হীরা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।            

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে মতানৈক্য এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি শুভ সম্ভাবনাময়। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। মনের মানুষকে মনের কথা বলতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অতিথিদের সঙ্গে আননন্দঘন মুহূর্ত কাটাতে পারেন। মূল্যবোধ বজায় থাকতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। আর্থিক দিক ভালো থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।