উজিরপুরে এসি ল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টায় এক জনের কারাদণ্ড

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

উজিরপুরে এসি ল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টায় বুধবার দুপুরে আবুল কাসেম হাওলাদার নামের এক ব্যক্তির সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী জানান, উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের মৃত এছাহাক হাওলাদারের ছেলে মো. আবুল কাসেম হাওলাদার (৬০) গংরা সরকারি ‘ক’ তপশিলভুক্ত ৩ একর ৪৬ শতাংশ সম্পত্তি দীর্ঘ ৪২ বছর পর্যন্ত ডিসিআর না কেটে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভোগদখল করে এসেছেন। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বার বার ডিসিআর কাটার জন্য তাগিদ দেওয়া সত্ত্বেও না কেটে বুধবার দুপুর ১২টায় আবুল কাসেম হাওলাদার সহকারী কমিশনারের অফিস কক্ষে ঢুকে লিজ না দেওয়ার জন্য ৫ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা চালান। এই অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করেন। উজিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যায়।