নারকেলের কদর বারো মাসই। তবে বিশেষ বিশেষ দিনে গুরুত্বটা বেড়ে যায়। সামনে হিন্দু সম্প্রদায়ের বড় উত্সব দুর্গাপূজাকে ঘিরে বাজারে উঠেছে প্রচুর নারকেল। কারণ, পূজাতে নাড়ুসহ বিভিন্ন উপকরণে প্রয়োজন হয় নারকেলের। তাই এ সময় দামও একটু বেশি। এখন মানভেদে ৪০ টাকা থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে নারকেল। ছবিটি গতকাল রাজশাহী সাহেব বাজার থেকে তোলা —আজাহার উদ্দিন