ব্রি. জেনারেল মোমিনুর আইজি (প্রিজন্স) হলেন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:২৫

কারা অধিদপ্তরের আইজি (প্রিজন্স) কে বদলি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে নতুন আইজি (প্রিজন্স) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পূর্বের আইজি (প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।