মারা গেলেন ঢাবির জিয়া হলের সাবেক ভিপি শাকিল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:২৫

না ফেরার দেশে চলে গেলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সদ্য সাবেক সহসভাপতি (ভিপি) শরিফুল ইসলাম শাকিল। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জিয়া হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) হাসিবুল হাসান শান্ত বলেন, ‘শাকিল কিডনিজনিত সমস্যা ছিল আর সেখান থেকে ব্রেনে সমস্যা হয়। তিনি ২৩-২৪ দিন ধরে হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানেই তিনি আজ মারা গেছেন।’