ফেসবুকের বাংলাদেশি এজেন্ট এইচটিটিপুলের অফিসে সম্প্রতি অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকার ফাঁকি উদ্ঘাটন করে ভ্যাট গোয়েন্দা বিভাগ। এর পর ঐ ফাঁকির অর্থ পরিশোধ করেছে এইচটিটিপুল। শুধু তাই নয়, এখন ভ্যাট প্রদানে নিয়মের মধ্যে এসেছে প্রতিষ্ঠানটি।
গত আগস্ট মাসের ভ্যাটের ৯১ লাখ টাকা পরিশোধ করেছে এইচটিটিপুল। ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান ইত্তেফাককে বলেন, অভিযান পরিচালনার পর এখন নিয়মের মধ্যে এসেছে ফেসবুকের স্থানীয় এজেন্ট। তারা সর্বশেষ গত আগস্ট মাসের ভ্যাটের অর্থ নিয়ম মেনে পরিশোধ করেছে।
