ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক বছরের জামিন পেয়েছেন দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ শুনানি করেন।
২০১৩ সালের ১২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছরের ১২ ডি?সেম্বর সংগ্রা?মের এক প্র?তি?বেদ?নে কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন প্রকাশের জেরে মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা আবুল আসাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আই?নে মামলা করেন। মামলার পরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। নিম্ন আদালতের জামিন না-মঞ্জুরের পর হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত। এই জামিনের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
