কলকাতার দ্বিতীয় হার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২

গতকাল ছিলো কলকাতা নাইট রাইডার্সের ঘুরে দাড়ানোর ম্যাচ। সেটা পারেনি তারা। বরং টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখেছে কলকাতা। এবার তারা ৪৯ রানে হেরেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে।

আগে ব্যাট করা মুম্বাইয়ের ওপেনার ডি কক ১ রান করে ফিরে আসেন। এরপর দলকে রান চূড়ায় তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। রোহিত ৮০ ও যাদব ৪৭ রান করেন। মুম্বাই ৫ উইকেটে ১৯৫ রান তোলে।

জবাব দিতে নেমে কলকাতার অধিনায়ক কার্তিক সর্বোচ্চ ৩০ রান করেন। বাকীরা কেউ তেমন কিছু করতে পারেনি। ৯ উইকেটে ১৪৬ রান করতে পারে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৯৫/৫ (রোহিত ৮০, যাদব ৪৭; শিবম ২/৩২)।

কলকাতা নাইট রাইডার্স: ২০ ওভারে ১৪৬/৯ (কার্তিক ৩০, রানা ২৪; প্যাটিনসন ২/২৫, বোল্ট ২/৩০, বুমরাহ ২/৩২)।