সৈকত নাসিরের পরিচালনায় সুমন ফারুক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৭

চলচ্চিত্রের প্রতি অন্তপ্রাণ সুমন ফারুক। অনন্ত জলিলের প্রযোজনায় দিন দ্য ডে ছবিতে তার অভিষেক হতে যাচ্ছে। সেই ছবিটি ইরান, তুরস্কসহ একাধিক দেশে শুটিং শেষে এখন মুক্তির অপেক্ষায়। তবে সুমন তার এই একটি ছবিতেই থেমে নেই। এরই ভেতরে নিজের প্রডাকশন হাউজ থেকে নতুন কিছু ছবি ইভেন্ট ও ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন। সম্প্রতি সৈকত নাসির পরিচালনায় নতুন ছবিতে কাজ করছেন। এরই ভেতরে ছবিটির গল্প ও লোকেশন চূড়ান্ত হয়েছে। সুমন ফারুক বলেন, ‘ছবিতে এই সময়ের গল্পটা দেখাতে চাই। এ কারণেই তরুণ নির্মাতাই আমার প্রথম পছন্দ। সৈকত নাসিরের বেশকিছু কাজ আমাকে মুগ্ধ করেছে এবং সে কারণেই তাকে বেছে নিয়েছি। আশা করছি দারুণ কিছু উপহার দিতে পারবো।’

উল্লেখ্য, এ বছরের শেষদিকে ছবিটির কাজ শুরু হবে বলে জানান তিনি।