পরিষ্কার-পরিচ্ছন্নতা একান্ত জরুরি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৭

সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সকল রোগের প্রাথমিক ওষুধ। আসছে শীতে করোনার প্রকোপ আরো বাড়বে। করোনা ভাইরাসের ভ্যাকসিন এখনো আসেনি। সেজন্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই এখন এর একমাত্র ভ্যাকসিন। নিজেকে সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অসচেতন হওয়া এখন কোনোক্রমেই কাম্য নয়। দীর্ঘ ৬ মাস ধরে করোনার সঙ্গে লড়ে যাচ্ছে মানুষ। কবে এই লড়াই শেষ হবে কেউ জানে না। লড়াই করতে হলে অবশ্যই নিজেকে সুস্থ রাখতে হবে। আর শরীর সুস্থ রাখার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। শরীর যাতে অসুস্থ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। মাস্ক পরতে হবে। পরিবেশদূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ আরো বাড়ানো জরুরি। পরিবেশদূষণের মধ্যে অন্যতম একটি বায়ুদূষণ। যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া স্বাস্থ্যের চরম ব্যাঘাত ঘটায়। স্বাস্থ্যবিধি না মানার কারণে গণপরিবহন যেন করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। সচেতনতা ও পরিষ্কার-পরিছন্নতা করোনা সংক্রমণ বৃদ্ধি প্রতিহত করবে।

বাদশাহ আবদুল্লাহ

শিক্ষার্থী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর