ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়ায় অতিষ্ঠ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮

বন্দরনগরী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভার অন্তর্গত দিয়াকুল জনবহুল এলাকা। চট্টগ্রাম পল­ী বিদ্যুত্ সমিতি ১-এর চন্দনাইশ জোনস আওতাধীন। ঘন ঘন লোডশেডিং এখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই লোডশেডিংয়ের মাত্রা বেড়ে চলছে। সন্ধ্যা ঘনিয়ে আসার আগে বিদ্যুত্ চলে যায়। আবার কখনো কখনো বিদ্যুত্ ঘণ্টায় দুই-তিনবার আসা-যাওয়া করে। কখনো বিদ্যুত্ চলে গেলে আসে ৫-৬ ঘণ্টা পর। আকাশে মেঘ কিংবা সামান্য বাতাস হলে বিদ্যুত্ চলে যায়। বিদ্যুত্ কখন যায়, কখন আসে ঠিক-ঠিকানা নাই। ফলে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। বিদ্যুতের আলোয় অভ্যস্ত শিক্ষার্থীদের ঘন ঘন লোডশেডিংয়ে পড়াশোনা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে বিদ্যুতের ওপর নির্ভরশীল কাজেরও ব্যাঘাত ঘটছে। জনগনের সুস্থ স্বাভাবিক জীবনযাপনকল্পে শীঘ্রই দিয়াকুল এলাকায় বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সাইমুন

দিয়াকুল, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম