ভাণ্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এতে উপজেলার আটটি মাধ্যমিক স্কুল অংশ নেয়। প্রতি দলে প্রতিযোগি ছিল তিন জন করে। পরে বিজয়ী দল মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং ভিটাবাড়িয়া নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, মত্স্য কর্মকর্তা মনজ কুমার শাহা, খাদ্য কর্মকর্তা সুমন চন্দ্র মণ্ডল এবং উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিকুল ইসলাম এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলের প্রধান শিক্ষকগণ।
