অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে তিস্তার পানি। এতে রাজারহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে রোপণকৃত ১৩৫ হেক্টর আমন খেত। রেজু মিয়াসহ একাধিক চাষি জানান, এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে আরো জমি তলিয়ে যাবে। বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম জানান, এ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নাজিম খান ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী জানান, এনিয়ে কৃষকরা দুশ্চিন্তায় আছে। রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মত শম্পা আক্তার বলেন, উপজেলায় ১৩৫ হেক্টর আমন খেত তলিয়ে গেছে। এখন পর্যন্ত ১৫ হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে।
